Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চিন্ময় গ্রেফতারে হাসিনা মায়া কান্না দেখাচ্ছে : রাজশাহীতে রিজভী

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের মত মায়া কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী আরো বলেন, মুগ্ধ, আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তবর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান- গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চিন্ময় গ্রেফতারে হাসিনা মায়া কান্না দেখাচ্ছে : রাজশাহীতে রিজভী

Update Time : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪