Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে প্রথম আলো কার্যলয়ে হামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রথম আলোর কার্যলয়ে হামলা চালানো হয়েছে । দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর কার্যলয়ে হামলা চালানো হয় ।

বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যলয়ের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন । এসময় তারা প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন । পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান ।

এসময় তারা ‘প্রথম আলো, দিল্লি স্টার’ এই মুহূর্তে বাংলা ছাড়, ‘বয়কট বয়কট প্রথম আলো বয়কট, ডেইলি স্টার বয়কট’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিতে থাকেন ।

গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যলয়ের সামনে বিক্ষোভকারী দের উপর পুরিশের হামলার অভিযোগে আজ দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবন্ধনের আয়োজন করেন আলেম ওলামা । মানবন্ধন শেষে তারা রাজশাহীস্থ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে।

পরে, বিক্ষোভ নিয়ে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ উল্লেখ করে বক্তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে । ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোনো মাধ্যম, এমন কোনো সংস্থা রাখা হবে না ।

এসময়, ঢাকায় জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান। তারা বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনতিলম্বে ছেড়ে দিতে হবে । যদি তা নাহয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী তাদের ।

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, এখন পর্যন্ত মৈাখিকভাবে অভিযোগ পেয়েছি । লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে প্রথম আলো কার্যলয়ে হামলা

Update Time : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪