Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মহানগর যুবলীগের সহসভাপতি মুকুল শেখসহ গ্রেপ্তার ১৭

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার :রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও নব নির্বাচিত সহসভাপতি মুকুল শেখসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, ২ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর যুবলীগের সহসভাপতি মুকুল শেখ (৪৬), আওয়ামীলীগের কর্মী মো: সিদ্দিকুর রহমান (২০) ও মো: সুজন (৩২) । মুকুল শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মো: আব্দুল গফুরের ছেলে। সিদ্দিকুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মো: মতিউর রহমানের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাসিন্দা। সুজন রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মহানগর যুবলীগের সহসভাপতি মুকুল শেখসহ গ্রেপ্তার ১৭

Update Time : ১০:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪