Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : সারা দেশে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন ছুটি বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু সরকারি নির্দেশনা উপক্ষো করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অধিকাংশ সহকারী শিক্ষকের চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ফলে তাঁরা অংশ গ্রহণ করেনি ওই উদ্বোধনী ক্লাসে।

জানা যায়,ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাসের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারনে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়ে বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ দেয়া হয়। শিক্ষার্থীরা ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে। তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ,রুমন আলী, শাকিব হোসেন,মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন,মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে অংশ গ্রহণ করি। কিন্তু কলেজ ছুটি,এরপরও আসতে হয়েছে।
এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষনা মোতাবেক ক্লাসের উদ্বোধনীর বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন,অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। তবে ক্লাস উদ্বোধনী শেষে ছুটি দেয়া হয়েছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন,আগে থেকে নোটিশ দেয়া ছিল। সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন,তীব্র তাপদাহের কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। #

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন

Update Time : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪