Dhaka ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১৯ Time View

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় তিন মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এই রায় দেন।
জানা যায়, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকালে মান্দা উপজেলায় অভিযান চালায়। অভিযানে উপজেলার ফেটগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আরিফুল ইসলাম (২১), একই গ্রামের তোফাজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (১৯) ও পরাণপুর গ্রামের আতাউল মৃধার ছেলে মাহফুজ আহম্মেদ কে (২০) আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা তাদের প্রতিজনকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক দিন করে কারাদণ্ডের আদেশ দেন।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ শাহীন শওকত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

Update Time : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪