Dhaka ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে। আজ ২৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে একটি আমবাগান থেকে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে গুলিগুলো উদ্ধার করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন জানান, তার নেতৃত্বে পুলিশের একটি টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভিতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগের ভিতর থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার

Update Time : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪