Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার পলাতক আসামি অস্ত্রধারী মো. ফিরোজকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনী জেলার ফেনী সদর মডেল থানার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

গ্রেপ্তার মো. ফিরোজ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই নগরীর চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন (১৬) অংশ নেন। আন্দোলনে যুবলীগ নেতা ও অস্ত্রধারী মো. ফিরোজ এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন মাহিন। পরে স্থানীয়রা মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পলাতক আসামি মো. ফিরোজকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

Update Time : ০৮:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪