Dhaka ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় বাসস্ট্যান্ডে ঘর নির্মাণ বন্ধ সহ জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১৮ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় দেউলা বাসস্ট্যান্ড দখল করে ঘর নির্মাণ বন্ধ ও জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে দেউলা বাসস্ট্যান্ডে স্থানীয় শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকরা অভিযোগ করেন, তাদের সংগঠনের নামে থাকা ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গাতে

রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় প্রভাবশালী মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম ও জব্বর দেওয়ান নামের তিন ব্যক্তি গত ১৩ অক্টোবর থেকে রাতারাতি ঘর নির্মাণ শুরু করেন। এর আগে সেখানে থাকা শ্রমিক সংগঠনের একটি অস্থায়ী কার্যালয় ভেঙে ফেলেন তারা। এর পরে সংগঠনের পক্ষে নির্মাণ কাজ বন্ধ ও নিষেধাজ্ঞা চেয়ে সংগঠেনর সভাপতি মানিক মন্ডল গত ১৫ অক্টোবর মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এর পরেও নির্মাণ কাজ অব্যাহত থাকায় শ্রমিকেরা ক্ষুব্ধ হন। তাঁরা সংগঠনের বাসস্ট্যান্ড সহ শ্রমিক সংগঠনের ভেঙ্গে ফেলা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে দেউলিয়া ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক, ভবানীগঞ্জ হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সদস্য সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন, আবু বাক্কার, জালাল উদ্দিন, আবদুল আলী, আব্দুর রহমান প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, বাগমারা থানা পুলিশের সহযোগিতায় কাজ চলছে। পুলিশকে জানানো হলেও কাজ হয়নি। তবে ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টা দেখার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রমিকেরা নির্মাণ কাজ বন্ধ ও দখলমুক্তের দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম হোসেন বলেন, তাঁর জায়গাটি বিগত ২০২২ সালে দখল হয়। এবার সেনাবাহিনীর সহযোগিতায় তা দখলমুক্ত করে ঘর নির্মাণ করছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় বাসস্ট্যান্ডে ঘর নির্মাণ বন্ধ সহ জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪