Dhaka ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি রাসিকের

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৯ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হোল্ডিং মালিকগণ ও ব্যবসায়ীগণ এ সুবিধা নিতে পারবেন। পৌরকরের বকেয়ার সারচার্জ মওকুফসহ হাল (২০২৪-২০২৫) সনের চার কিস্তির উপর ১০% রেয়াতের সুবিধা এবং সারচার্জ বিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮৬ সালের সিটি কর্পোরেশন ট্যাক্সেশন আইনের ৯ (ররর) ধারা মোতাবেক বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের চার কিস্তির উপর ১০% রেয়াতের সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০শে সেপ্টেম্বর-২০২৪ এর পরিবর্তে ৩০শে নভেম্বর-২০২৪ ইং তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি রাসিকের

Update Time : ০৮:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪