Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তাঁর ভাই গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২০ Time View

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার সকাল ৭টার দিকে বগুড়া সদরের কদিম পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তাঁর ভাই লিটন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিমপাড়া থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং লিটনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ একটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তাঁর ভাই গ্রেপ্তার

Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪