Dhaka ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে তিন কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো: ইব্রাহিম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া এলাকার শায়েদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান অবস্থান নেয়। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিমটি গতকাল দুপুর সোয়া ৩ টায় চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আড্ডা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে তিন কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

Update Time : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪