Dhaka ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যৌন হয়রানির দায়ে রাবির সহযোগী অধ্যাপক সাগর সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ২৫ Time View

রাবি প্রতিনিধি : যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ।

এর আগে, গত ১ অক্টোবর বরখাস্ত সংক্রান্ত রেজিস্ট্রার দপ্তরের একটি অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ বলেন, আইন উপদেষ্টা এবং বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে পোস্ট করে শিক্ষক সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরদিন ২৭ আগস্ট বিভাগ থেকে একটি ‘সত্যানুসন্ধান’ কমিটি গঠন করে সংশ্লিষ্ট বিভাগ। কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়৷ এরপর ২৪ সেপ্টেম্বর ৫৩৩ নম্বর সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, শিক্ষক সাদিকুল সাগরের শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে অভিযুক্ত শিক্ষককে ধর্ষক আখ্যা দিয়ে তার শাস্তির দাবি জানিয়ে একটি ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যৌন হয়রানির দায়ে রাবির সহযোগী অধ্যাপক সাগর সাময়িক বরখাস্ত

Update Time : ১০:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪