Dhaka ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২০ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামকে গালিগালাজ ও বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃত দুইজন হলেন, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তারিফ ও উপজেলা যুবলীগের সভাপতি ফারুক আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি আমিনুল ইসলামকে গালিগালাজের ঘটনার প্রেক্ষিতে এবং বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় ১৬ জনকে আসামি করে নাচোল থানায় এজাহার দায়ের করেন মো. ঈসা। এই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এজাহার থেকে জানা যায়, নাচোল থানার হাজার দিঘী মোড়ে চা খাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আমিনুল হাজীর বিরুদ্ধে বাজে কথা বলেন আসামিরা। এই সময় ঈসা এই বিষয়ে প্রতিবাদ করলে তারা গলা চেপে ধরেন এবং ঈসার ভাইকেও এলোপাতাড়িভাবে মারধর করেন। পরে এ ঘটনায় নাচোল থানা কর্তৃক ১৪৩/৩২৩/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু করা হয়।

ওসি মুনিরুল ইসলাম বলেন, বিএনপির কর্মীকে মারধরের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজকে (বুধবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪