Dhaka ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাবিতে যৌন হয়রানি–নিপীড়ন রোধে নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৪ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন এবং সদস্যসচিব হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন–রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক, অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, অ্যাডভোকেট সালেহ পারভীন ডলি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. রুস্তম উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩ তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তের প্রেক্ষিতে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক দিল আরা হোসেন বলেন, ‘সেলে জমাকৃত অভিযোগগুলো তদন্ত করে আমরা দোষীদের আইনগত পদ্ধতিতে শাস্তির সুপারিশ করব। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন অসম্মানিত না হয় সে বিষয়টিও খেয়াল রাখব। কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে আমরা সুষ্ঠু তদন্ত করব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাবিতে যৌন হয়রানি–নিপীড়ন রোধে নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন

Update Time : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪