Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বালুর ট্রাকে পাচার করার সময় ৪৮ কেজি গাঁজা, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে বালুর ট্রাকের মধ্যে পাচারের সময় ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

আটকতরা হলেন- লালমনিরহাট জেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুর ইসলাম (৪২), একই জেলার কেতকিবাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা শাখার নজরদারিতে শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বালুর ট্রাকে পাচার করার সময় ৪৮ কেজি গাঁজা, আটক ৩

Update Time : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪