স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে মো. অনিক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নগরের শিরোইল এলাকার নিজ বাড়ি থেকে অনিককে গ্রেপ্তার করেন।
আজ বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাঁর রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









