Dhaka ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চাকরি স্থায়ী করার দাবিতে রাকাব কর্মচারীদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচি থেকে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়। এ ছাড়া বিগত সরকারের আউটসোর্সিং নীতিমালা বাতিল, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকরিতে বহাল রাখাসহ সাত দফা দাবি করা হয়। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন তাঁরা।

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে প্রায় এক হাজার জন কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন। অল্প বেতনে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। জনবল কম থাকায় তাঁদের অতিরিক্ত শ্রম দিতে হয়। বিনিময়ে তাঁদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। তাই চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাকাবের নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীর জিয়া, রবিউল ইসলাম, মো. রাসেল, লিটন কুমার সাহা, অফিস সহায়ক মোজাম্মেল হক, জিন্না ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চাকরি স্থায়ী করার দাবিতে রাকাব কর্মচারীদের মানববন্ধন

Update Time : ০৬:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪