Dhaka ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রংপুরে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯ Time View

অনলাইন ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্রুত ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

দুপুর ১২ দিকে এই কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা একটি র‍্যালি বের করে রংপুরের প্রবেশদ্বার মর্ডান মোড়ের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এতে সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্যমতে, আবু সাঈদের আত্মহুতির মধ্যদিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। অথচ সেই মহাবীরের বিশ্ববিদ্যালয়ে আজ ভিসি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে। ভেঙে গেছে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। দফায় দফায় আল্টিমেটাম দিয়েও কোন সুরাহা হয়নি। তাই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার এবং ৬ সেপ্টেম্বর ৫ কর্ম-দিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আল্টিমেটাম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। আল্টিমেটাম শেষ হলেও বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি ডাক দিয়েছে।

এদিকে আজ সোমবার রংপুর সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রংপুরে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা

Update Time : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪