Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ Time View

নিয়ামতপুর প্রতিনিধি: নিয়ামতপুরে নারীর নগ্ন ছবি মোবাইলে ধারন করার অভিযোগে সবুজ আক্তার মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সবুজ আক্তার মামুন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক চাঁদ আলী ও এজাহার সূত্রে জানা যায়- গ্রেপ্তারকৃত সবুজ আক্তার মামুন আর বাদীর বাড়ি পাশাপাশি এবং প্রতিবেশী। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা মূলক আচরণ করে আসছে। বাদীর শরীরে চুলকানি হলে শরীরে ঔষধ ব্যবহারের সময় ওত পেতে থাকা সবুজ মোবাইলে ছবি ধারন করে। এর পর থেকে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ধামকী দেয়।
বাদীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সবুজ আক্তার মামুন তার নিজের ফোনে ছবি উঠায়ে আমার ফোনে পার করে দেয় এবং বলে এই ছবি আমার বাবা-মা, ছেলের কাছে দিবে। তখন তাকে অনুরোধ করলে আমাকে অনৈতিক প্রস্তাব দেয়। উপায় না পেয়ে থানা পুলিশের সহযোগিতা নিই।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ভুক্তভোগী নারীর এজাহার মূলে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয় এবং মামলা নং ২/১১৭। শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

Update Time : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪