Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮ Time View

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরের আহম্মেদপুর ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার কাছারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান।

নিলয় পারভেজ ইমন সুজানগরের আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে সুবাদেই টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করতেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেপ্তার ইমন টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যু সনদসহ নানা ধরনের ভুয়া সনদ তৈরি করতেন। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে দেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনার তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে প্রাথমিকভাবে এ ঘটনায় কম্পিউটার অপারেটর ইমনের সংশ্লিষ্টতা ও ইউপি সচিবের তদারকি গাফিলতির প্রমাণ মেলে। পরে ওই মাসের ২৩ তারিখ তাদের আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, জিজ্ঞাসাবাদে এ ঘটনার দায় তিনি স্বীকার করেছেন। তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

Update Time : ০৯:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪