Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরাজগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মঞ্জিল শেখ নামে এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার দেশ ইটভাটা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার পর অটোরিকশা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মিশুকচালক মঞ্জিল শেখ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, দুই দিন আগে মিশুক গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মঞ্জিল শেখ। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুঁইয়াগাতি দেশ ইটভাটা এলাকায় তাঁর হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, মিশুক ছিনতাই করার জন্য চালককে হত্যা করা হয়েছে। চালককে হত্যার পর গাড়ি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরাজগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪