Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে চিকিৎসক বুলবুলের বিচার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার:  রাজশাহীতে চিকিৎসক বুলবুল হাসানের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বৈষম্যের শিকার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, খুনি হাসিনার দোসর, বৈষম্যবাদী, স্বৈরাচার, কর্তৃত্বপরায়ন নিপীড়ক, অর্থ লোপাটকারী, ছাত্রলীগের পৃষ্ঠপোষক, ছাত্র আন্দোলন নিয়ে ষড়যন্ত্রকারী সাবেক অধ্যক্ষ নওশাদ আলীর সকল অপকর্মের সহযোগী ছিলেন ডা. বুলবুল হাসান। আমরা সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের আশীর্বাদপুষ্ট ডা. বুলবুল হাসানের বিচারের দাবি জানাই।

শিক্ষার্থীরা বলেন, সাবেক মেয়র সন্ত্রাসী খায়রুজ্জামান লিটনের আশীর্বাদপুষ্ট হওয়ায় ডা. বুলবুল হাসান আওয়ামীলীগেের আমলে পাবনা মেডিকেল কলেজ ও নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ডিন পদ বাগিয়ে নেন। এখন তিনি রামেবির ভিসির পদ নেওয়ার জন্য বিভিন্ন মহলে ছোটাছুটি করছেন বলে আমরা জানতে পেরেছি। সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি ডা. বুলবুল হাসানকে রামেবিতে ভিসি পদ দেওয়া হলে, আবারও নতুন করে রামেবিতে তালা ঝুলানো হবে এবং ক্যাম্পাসে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে। এসময় রামেক শিক্ষার্থীরা স্বাস্থ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রামেবিতে দ্রুত একজন সৎ ও যোগ্য ভিসি নিয়োগ দেওয়ারও জোর দাবি জানানো হয়।

কর্মসূচিতে রামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব রানা, মোজাম্মেল হোসেন, মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে চিকিৎসক বুলবুলের বিচার দাবিতে মানববন্ধন

Update Time : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪