Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মান্দায় বিএনপির প্রতিবাদ সভা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যুবদলের কতিপয় নেতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড.মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত দুর্নীতির অভিযোগ এনে যুবদলের ব্যানারে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলার সতীহাটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় ও মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম বেলাল ,এ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, সদস্য হেলাল, জেলা ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল হালিম দুলাল এবং তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম বুলবুল প্রমূখ।

এসময় বক্তারা দাবি করেন যে, গত ২ সেপ্টেম্বর কালিগ্রাম এলাকায় একটি খাস পুকুর দখল করতে গিয়ে এলাকাবাসির ধাওয়া খেয়ে পালিয়ে আসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল। তার বিরুদ্ধে জাল স্বাক্ষরের মাধ্যমে ট্রেজারি চালানের ফরম জালিয়াতি, সম্প্রতি অভিনব কায়দায় বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসায় চাঁদাবাজি,ভুমি দস্যূতা,পুকুর দখল,দোকান ভাংচুর ও লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে। অথচ, এর দায় বিএনপিনেতাদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন যুবদলনেতা নুরুল ইসলাম ও আব্দুল জলিলসহ অন্যান্যারা । এরই প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে যুবলীগ নেতা কামরুল ইসলাম পাশার ব্যাক্তিগত অফিসে নিজের অফিস দাবি করে একটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের আয়োজন করেন । ব্যক্তিগত বিষয়কে দলীয় রঙ লাগানোর পাঁয়তারা করছেন তারা। অবিলম্বে বিষয়টি তদন্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী যুবদল নেতাদের বহিস্কারের দাবি জানান বিএনপির নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মান্দায় বিএনপির প্রতিবাদ সভা

Update Time : ০৬:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪