Dhaka ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বন্যার্তদের অর্থ দেবেন লটারিতে ৫০ কোটি জেতা বাংলাদেশি প্রবাসীরা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ৫০ কোটি টাকা জেতা প্রবাসীরা বন্যার্তদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন। গত ৩ সেপ্টেম্বর ৩৬ বাংলাদেশি মিলে ৫০ কোটি টাকা জেতেন। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

যে টিকিটটির মাধ্যমে তারা লটারি জিতেছেন সেটি কেনা হয়েছিল নূর মিয়ার নামে। তবে টিকিট কেনায় অর্থ দিয়েছিলেন সবাই মিলে। গত ৫ বছর ধরেই তারা টিকিট কিনে আসছিলেন। স্বপ্ন ছিল লটারি জিতে একদিন ভাগ্যের চাকা ঘুরবে। সেই স্বপ্ন সত্যি হয়েছে গত ৩ সেপ্টেম্বর।

নিজেদের জেতা অর্থ থেকে বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে নূর মিয়া বলেছেন, “সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা একমত হয়েছিলাম সেটি হলো বাংলাদেশে টাকা পাঠানো। ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণ গেছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এখন সেসব বাড়ি পুনর্গঠনে সাহায্য করার সময় আমাদের।”

নূর মিয়া জানিয়েছেন, লটারি জেতার খবর শোনার বিষয়টি এখনো স্পষ্ট মনে আছে তার। তিনি বলেছেন, “আমরা দুপুর ৩টায় খবর পাই। আমি হাসপাতালে ছিলাম, চিকিৎসা নিচ্ছিলাম। যখন তারা বলল আমি লটারি জিতেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে আমি সন্দিহান ছিলাম। কিন্তু পরবর্তীতে উপস্থাপকের কণ্ঠ চিনতে পারি আমি। অবিশ্বাস্য ছিল বিষয়টি।”

লটারি জেতা নূর আমিরাতে রঙ মিস্ত্রীর কাজ করতেন। এখন তার ইচ্ছা সেখানেই একটি রঙের দোকান দেবেন। এছাড়া অন্যান্য যারা লটারির অর্থ পেয়েছেন তারাও নিজেদের ভবিষ্যতের জন্য এসব অর্থ খরচ করবেন। সূত্র: খালিজ টাইমস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বন্যার্তদের অর্থ দেবেন লটারিতে ৫০ কোটি জেতা বাংলাদেশি প্রবাসীরা

Update Time : ০৬:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪