Dhaka ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে লিটনসহ ৪৪১ জনের নামে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এর মধ্যে মামলায় সাবেক সিটি মেয়র লিটনসহ ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে নগরের বোয়ালিয়া থানায় এ মামলা করেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তার বাড়ি নগরের তেরোখাদিয়া মহল্লায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ৫ আগস্ট নগরের রানীবাজারে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

ওসি জানান, মামলার আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলের প্রভাবশালী নেতা খায়রুজ্জামান লিটনের নামে রাজশাহীতে এ পর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে। লিটন এখন আত্মগোপনে আছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে লিটনসহ ৪৪১ জনের নামে মামলা

Update Time : ০৭:১০:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪