Dhaka ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পদত্যাগ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) ডা. এ জেড এম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে অবশ্য ডা. মোস্তাক হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

২০২১ সালের ২৭ মে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের রাজনীতি করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন ডা. মোস্তাক হোসেন। মাঝেমধ্যে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাঁকে পদত্যাগ করাতে তাঁর দপ্তরে যাচ্ছিলেন। গত রোববারও অফিসে গিয়ে তাঁকে না পেয়ে শিক্ষার্থীরা ফিরে যান।

রাজশাহীতে অস্থায়ী কার্যালয়ে এখন রামেবির কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে জমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। রামেবি স্থাপন প্রকল্পের পরিচালকও ছিলেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন। যদিও বিধি অনুযায়ী তাঁর প্রকল্প পরিচালক হওয়ার সুযোগ ছিল না।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পদত্যাগ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Update Time : ০৯:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪