Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে পৃথক মামলায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন পুলিশের করা নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন। অন্য চারজন গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা-কর্মীদের করা মামলায়।

গ্রেপ্তার ছয়জন হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ মোল্লা; বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুল মালেক মণ্ডল; বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর সরকার; বাঘার পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম রেজা; গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম ও কামারপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী আবদুল হান্নান।

পুলিশ জানায়, ৫ আগস্ট নাশকতার ঘটনায় পুলিশের করা মামলায় আবদুস সামাদ মোল্লা ও নাসিমুল গণিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালানোর মামলায় গ্রেপ্তার হয়েছেন। এই মামলাগুলোর বাদী পুলিশ নয়। আবদুল মালেককে রাজশাহী শহর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। অন্যরা নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের সবাইকে আজ মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে পৃথক মামলায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

Update Time : ০৮:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪