Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়ি-গাড়ি, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ২১ Time View

অনলাইন ডেস্ক: বিদেশে অর্থপাচারের অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অর্থপাচারের মাধ্যমে কানাডায় বাড়ি, গাড়িসহ বিপুল সম্পদ অর্জন করেছেন।

আজ সোমবার কমিশন সভায় সাবেক এই এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আকতারুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। শিমুলের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে কমিশন তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

শিমুলের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত ১৫ আগস্ট শফিকুল ইসলাম শিমুল এবং তাঁর স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

নাটোর-২ আসনের সাবেক এই সংসদ সদস্য ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৮ ও ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য হন।

দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য মতে, কানাডার টরন্টোর নিকটবর্তী স্কারবরো শহরে তার নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শিমুল সংসদ সদস্য হওয়ার পরই স্ত্রীর নামে নাটোরে জান্নাতি প্যালেস নামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন।

শিমুলের দুর্নীতি অনুসন্ধান ছাড়া দুর্নীতি দমন কমিশন এদিন সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যসহ ২৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার চেয়ে আদালতে আবেদন করেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়ি-গাড়ি, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

Update Time : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪