Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রেললাইন ভাঙা দেখে লাল নিশানা উড়িয়ে ট্রেন থামাল জনতা

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ২৫ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে রেললাইন ভাঙা দেখে লাল ওড়না উড়িয়ে সতর্কসংকেত দেখান সাধারণ মানুষ। ফলে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস থেমে যায়। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। আজ শনিবার সকালে আজিমনগর-আব্দুলপুর সেকশনের বৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আজ সকালে স্থানীয় লোকজন আজিমনগর ও আব্দুলপুর সেকশনের মধ্যবর্তী বৃষ্টপুর এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান। এ সময় ওই লাইন দিয়ে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে আসতে দেখে দুর্ঘটনার আশঙ্কা থেকে ট্রেনটিকে থামানোর জন্য লাল ওড়না উড়িয়ে সতর্কসংকেত দেখানো হয়। লাল কাপড় উড়তে দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি ও এর যাত্রীরা।

আজিমনগর স্টেশনমাস্টার কামরুল হাসান লিখন জানান, ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ছেড়ে যায়। কিছুক্ষণ পর রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন থামানোর বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। তারপর দ্রুত ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করা হয়। আগের কোনো ট্রেন যাওয়ার সময় চাপে রেললাইনের ওই অংশ ভেঙে যেতে পারে। বর্তমান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রেললাইন ভাঙা দেখে লাল নিশানা উড়িয়ে ট্রেন থামাল জনতা

Update Time : ০৮:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪