Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুই মামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা দুটি দায়ের করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপির কর্মী আব্দুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।

দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকল গ্রামের বিএনপিকর্মী তাহাসেন আলী বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে এই মামলা করা হয়।

ওসি আতাউর রহমান বলেন, ‘মামলা দুটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুই মামলা

Update Time : ০৪:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪