Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৫ বছর পর সাবেক এমপি আয়েনের নামে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর পবায় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগে সাড়ে ৫ বছর পর মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানায় এ মামলাটি করেছেন রফিকুল ইসলাম নামের এক বিএনপি কর্মী।

ওই মামলায় রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের মোট ৮৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, ২০১৮ সালের ওই নির্বাচনের নৌকার প্রার্থী আয়েন উদ্দিনের নেতৃত্বে আসামিরা বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন তারা কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন। কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৫ বছর পর সাবেক এমপি আয়েনের নামে মামলা

Update Time : ০৯:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪