Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২২ Time View

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে রাফসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাফসান নবীনগর গ্রামের রাকিবুল রহমানের ছেলে। পানিতে ডুবে তার মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় রাফসান। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে ডোবা থেকে তাকে উদ্ধার করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে শিশু রাফসানকে মৃত ঘোষণা করেন।

রাফসানের বাবা রাকিবুল রহমান জানান, সে বাড়ির আশপাশে খেলছিল। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, পানিতে ডুবে শিশু রাফসানের মৃত্যু হয়েছে। বর্তমান অতিবৃষ্টি ও নদীতে বানের পানি বৃদ্ধি পাওয়াই চারদিকে খালবিলে পানি জমেছে। এ বিষয়ে শিশুসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪