Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করল এয়ার ইন্ডিয়া

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া। আজ শুক্রবার থেকেই এটি কার্যকর হবে এবং আগামী ৮ আগস্ট পর্যন্ত তেল আবিবে এয়ার ইন্ডিয়ার কোনো বিমান যাবে না।

এ ব্যাপারে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা তেল আবিবে এই মুহূর্ত থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছি। যা আগামী ৮ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তেল আবিব থেকে আসা ও যাওয়ার টিকেট কনফার্ম করা যাত্রীদের সহায়তা করছি। ভ্রমণ সূচি পরিবর্তন এবং টিকেট ক্যান্সেল করতে (একবারের জন্য) জরিমানা মওকুফ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।”

গতকাল বৃহস্পতিবার তেল আবিব থেকে ভারতগামী একটি বিমানের ফ্লাইট বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে একটি গেস্ট হাউজে বোমা বিস্ফোরণে প্রাণ হারান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এরপর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। ইরান হুমকি দিয়েছে তারা সরাসরি ইসরায়েলে হামলা চালাবে। এমন আশঙ্কা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি সংস্থা।

সূত্র: এনডিটিভি

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করল এয়ার ইন্ডিয়া

Update Time : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪