Dhaka ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

নিষিদ্ধ হলো জামায়াত-শিবির

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার পর নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামী অর্ধশতক পর আবারও নিষিদ্ধ হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হয়েছে অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এই দলকে ১৯৭২ সালে নিষিদ্ধ করা হয়েছিল ‘রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের’ কারণে। এবার দলটিকে নিষিদ্ধ করা হয় জন নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে।

গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে একাত্তরের ভূমিকার জন্য জামায়াত নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। কিন্তু দলটিকে নিষিদ্ধ করার দাবি অপূর্ণই থেকে গেছে এতদিন। এবার তা পূরণ হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের ২০০৯ এর ১৮/১ ধারার ক্ষমতা বলে বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে। সেই আইনের প্রক্রিয়া আমরা গত পরশু (মঙ্গলবার) শুরু করে দিয়েছিলাম। এটার যে গেজেট নোটিফিকেশন হয় এটারও কিন্তু কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়।

সেই কারণে গতকাল (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি বাধ্যবাধকতাগুলো পূরণ করে আজকে সকালে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠিয়েছে। লেজিসলেটিভ বিভাগে পাঠানোর পর আমরা এটিকে ভেটিং করে এটাকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে।

উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী ব্যাপক তাণ্ডব চালানো হয়। এসব হামলার পেছনে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা আছে বলে দাবি করা হয় সরকারের পক্ষ থেকে।

এমন পরিস্থিতিতে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠকে বসে ১৪ দল। সেখানে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দলটির নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

নিষিদ্ধ হলো জামায়াত-শিবির

Update Time : ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪