Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৪ Time View

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান।

সভায় মাদক প্রতিরোধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ গ্রহণসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব কর্মকর্তা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অবহেলা করবেন বা কাউকে অবৈধ সুবিধা দিবেন তাদের আইনের আওতায় আনা হবে।

নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে কারো কোনোরকম অবহেলা থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আগে এক্ষেত্রে জিডি করে রাখা হতো। এবার কিন্তু সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

তিনি এ সময় জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সহযোগিতার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বক্তব্যগুলোর বেশিরভাগ সময় সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত সত্য হয়ে থাকে। তিনি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করতে সাংবাদিকদের সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অনুরোধ জানান।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

Update Time : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫