Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ভারতে আইফোন ১৭: মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ‘হট্টগোল ও হাতাহাতি’

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪ Time View

আইফোন ১৭ কেনাকে কেন্দ্র করে মুম্বাইয়ের বান্দ্রা শহরে ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরে অ্যাপলের নতুন ফোন সিরিজটি কিনতে ভিড় জমান অনেকে। দোকানের ভেতর এ সময় হঠাৎই ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতর মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি প্রতিবেদনে ‘টিনে ঠাসা সার্ডিন মাছ’-এর সঙ্গে তুলনা করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বের করে নিয়ে যাচ্ছেন। তিনি একজনকে ‘আঘাত’ করার চেষ্টা করলেও নিরাপত্তা কর্মী তাকে কাবু করে বাইরে নিয়ে যান। একই সময় সাদা শার্ট পরিহিত আরেকজন ক্রেতা মধ্যস্থতা করে নিরাপত্তা কর্মীর খোঁজখবর নেন। এর মধ্যেই সংঘর্ষ চলতে থাকে। আরেকজন নিরাপত্তা কর্মীকে লাঠি উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যদিও তিনি ভিড় নিয়ন্ত্রণে অনেকটাই ‘ব্যর্থ’ হন।

বেশ কিছু ক্রেতা সংবাদ সংস্থা এনএনআইকে জানিয়েছেন, নিরাপত্তার অভাব এ বিশৃঙ্খলার মূল কারণ।

আহমেদাবাদ থেকে যাওয়া মোহন যাদব বলেন, ‘আমি সকাল ৫টা থেকে অপেক্ষা করছিলাম। অনেকেই লাইন ভাঙার চেষ্টা করলে স্টোরের প্রবেশদ্বারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’

উল্লেখ্য, ভারতের বিভিন্ন শহরে নতুন আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু করেছে অ্যাপল। মুম্বাই ও দিল্লির প্রধান স্টোরগুলোর বাইরে দীর্ঘ লাইন ও ভিড় লক্ষ্য করা গেছে শুক্রবার সকাল থেকে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ভারতে আইফোন ১৭: মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ‘হট্টগোল ও হাতাহাতি’

Update Time : ০৭:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫