Dhaka ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা অসিফ মাহমুদ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার ৯টি নির্মাণ কাজের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আজ (৯ আগস্ট) শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হচ্ছে রাজশাহী দূর্গাপুরে কালীগঞ্জ ও মোহনপুরে বীরকুৎসা হাটে দুইতলা গ্রামীণ হাট ভবন, বাগমারা উপজেলার একডালা ভূমি অফিস এবং তানোরে কাশেম বাজার হতে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ। অন্যদিকে মোহনপুরে ধোরসা, বাঘার চক ছাতারী ও গোদাগাড়ীর সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নগরীর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, নগরীর হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দুইতলা ভবন, চারঘাটে নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজ, পবায় হরিপুর হাটের নবনির্মিত দুইতলা মার্কেট ভবন, গোদাগাড়ী ৭২ মিটার দীর্ঘ পাস্তাপাড়া-কদমশহর ভাগাইল ব্রিজ নির্মাণ কাজ এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ’র উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপদেষ্টা দোয়ায় অংশ নেন।

১৩টি নির্মাণকাজের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীন ১টি এবং অবশিষ্ট ১২টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প।

রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা অসিফ মাহমুদ

Update Time : ০৪:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫