Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

চট্টগ্রামে করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান মেয়র শাহাদাতের

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২ Time View

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে করোনার সম্ভাব্য নতুন সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১১ জুন) চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে এক জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রামের সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা সবাই একসাথে কাজ করলে আগের মতো এবারও সফলভাবে করোনা মোকাবিলা করা সম্ভব হবে। ইতোমধ্যে চট্টগ্রামে তিনজন রোগী শনাক্ত হয়েছেন, যাদের কেউই বিদেশফেরত নন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তারা সংক্রমিত হয়েছেন—এটি স্থানীয় সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।”

তিনি জানান, চমেক, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থান এবং চসিকের মেমন-২ হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টও করা যাবে।
প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চসিকের মেমন-২ হাসপাতালকে দ্রুত কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার কাজ চলছে বলে জানান মেয়র। চমেক হাসপাতালেও করোনা চিকিৎসায় প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

“করোনা প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা,” উল্লেখ করে মেয়র বলেন, “মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস আবারও সবার মাঝে চালু করতে হবে।”

চসিকের উদ্যোগে একটি সার্ভিস সেন্টার চালু করা হচ্ছে, যেখানে নাগরিকরা ফোন করে করোনাসংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “গতবার কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, টিকা ও চিকিৎসাসামগ্রী নিয়ে ব্যবসা করেছে। এবার যাতে এমনটি না হয়, সে জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট দল নিয়মিত বাজার তদারকি করবে। চসিকের ম্যাজিস্ট্রেটরাও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করবে।”

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন এবং চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সারোয়ার আলম, চিকিৎসক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

চট্টগ্রামে করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান মেয়র শাহাদাতের

Update Time : ০৮:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫