Dhaka ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

আধিপত্য বিস্তার দ্বন্দের জেরে দুমকিতে কিশোরকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩ Time View

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আধিপত্য বিস্তার দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের আবদুল কাদের (১৯) নামের এক কিশোরকে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে অপর গ্রুপের বখাটেরা।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন সড়কে এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের বেলাল-শান্ত গ্রুপের সাথে পার্শ্ববর্তী মুরাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সন্তোষদি গ্রামের রফিক হাওলাদারের ছেলে হাসিব ও আনোয়ার হাওলাদারের ছেলে সিয়াম গ্রুপের পূর্ববিরোধ রয়েছে।

ঘটনার সময় বেলাল, শান্ত গ্রুপের সহযোগি চরবয়েড়া গ্রামের হোচেন মৃধার ছেলে কিশোর আ: কাদেরকে বোর্ড অফিস ব্রিজ এলাকায় গেলে প্রতিপক্ষ গ্রুপের হাসিব ও আনোয়ারের নেতৃত্বে ৫/৬কিশোর চাকু, খুড়, চাপাতি নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের মা সেলিনা বেগম অভিযুক্ত হাসিব, সিয়ামসহ ৬জনকে আসামি করে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বোর্ড অফিস ব্রিজ এলাকার কয়েকজন ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে জানান, চরবয়েড়ার তালতলি বাজার ও মুরাদিয়ার বোর্ড অফিস বাজারের ওই দু‘কিশোর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের প্রকট দ্বন্দ আছে।

এর আগেও বিভিন্ন ইস্যুতে দু‘গ্রুপের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটেছে।এসব গ্রুপের অধিকাংশ কিশোরদের বিরুদ্ধে নেশাগোরস্থ সহ নানা অপরাধকর্মে জড়িতের অভিযোগ আছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আধিপত্য বিস্তার দ্বন্দের জেরে দুমকিতে কিশোরকে কুপিয়ে জখম

Update Time : ১১:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫