Dhaka ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কবার্তা, পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ত্রিস্তরীয় (Level-3) সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তথ্য সূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল 3 ও লেভের 4

স্টেট ডিপার্টমেন্ট জানায়, যদিও ২০২৪ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে সংঘর্ষ ও অস্থিরতা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। দেশজুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা এখনও রয়ে গেছে। শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এছাড়াও, রাজধানীসহ বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা এবং মাদক পাচারের মতো অপরাধের প্রতি ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও এসব অপরাধ সময় ও স্থানভেদে ঘটছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জন্য সর্বোচ্চ স্তরের (Level-4) ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এসব এলাকায় গুলি, বিস্ফোরণ এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মতো ঘটনাও ঘটে থাকে।’

তবে কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে পার্বত্য এলাকায় ভ্রমণের আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে। মার্কিন কূটনৈতিক কর্মীদের জন্য ঢাকা শহরের কূটনৈতিক এলাকা ছাড়া অন্য কোথাও অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কবার্তা, পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ

Update Time : ১০:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫