Dhaka ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৯ Time View

অনলাইন ডেস্ক : রাজধানীর তুরাগ থানায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?

উত্তরে ওই ব্যক্তি বলেন, “আমার স্ত্রী।” স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন তখন ওই ব্যক্তি বলেন চারটি। এই উত্তর শুনে উপদেষ্টাসহ সকলেই হাসাহাসি শুরু করে দেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তুরাগ থানায় এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান, “তিনি কিসের মামলা করেছেন?” বৃদ্ধ লোকটি বলেন, “নারী নির্যাতনের মামলা।” পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলেন, “এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?” এ কথা শেষ না হতেই স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা জিজ্ঞেস করেন, “আপনি কয়টা বিয়ে করেছেন?” বৃদ্ধ ব্যক্তি উত্তর দেন, “চারটা বিয়ে করেছি।”

বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং জনগণের কথা সরাসরি শুনছেন।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে

Update Time : ০৩:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫