Dhaka ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

তানোরে লিফলেট বিতরণ ও গনসংযোগ করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭ Time View

সাইদ সাজু, তানোর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন। গণসংযোগ শুরু হয় তানোর থানা মোড় থেকে। এরপর তালন্দ ইউপির মোহর গ্রামের ঘোড়াডুবি মোড়, দেবিপুর মোড়, পাঁচন্দর ইউপির কৃঞ্চপুর হাট, কয়েল হাট, ইলামদহী বাজার, নারায়নপুর মোড়, লালপুর বাজার হয়ে রাতের শেষ প্রান্তে তিনি বেলপুকুরিয়া গ্রামে এক ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এডভোকেট তারেক বলেন, “বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা যেন প্রতিটি নাগরিক পড়ে এবং বোঝে, সেই উদ্দেশ্যেই আমি আপনাদের দ্বারে এসেছি। আমরা ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে, জনগণের অধিকার ও ন্যায়বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, তা এই ৩১ দফায় স্পষ্টভাবে বলা আছে।” তিনি আরও বলেন, “নির্বাচন দিতে যত দেরি হবে, ততই দেশের সংকট বাড়বে। স্বৈরাচারীরা মাথা তুলে দাঁড়াবে। তাই এখনই জনগণের রায় নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। আমি এই আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া চাইছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।

আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও তার হয়ে কাজ করব, কারণ আমি শাসক হতে নয়, আপনাদের খাদেম হতে এসেছি।”

গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, যুবদল নেতা আতিকুর রহমান, সাইদুর রহমান, জহুরুল ইসলাম, রানা, মিল্টন প্রমুখ। গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

তানোরে লিফলেট বিতরণ ও গনসংযোগ করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক

Update Time : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫