Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যেকোনো জাতীয় ইস্যুতে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ থাকবে: গোলাম পরওয়ার

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১২ Time View

অনলাইন ডেস্ক : যেকোনো জাতীয় ইস্যুতে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ থাকবে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ১৫ বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা ও তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতিমধ্যে দিয়েছে। আমরা চাই এ সময়ের মধ্যেই সব সংস্কার করে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যেকোনো জাতীয় ইস্যুতে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ থাকবে: গোলাম পরওয়ার

Update Time : ১০:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫