Dhaka ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের এমএস কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতব্বরের ছেলে অটোরিকশা চালক মো. আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনী এলাকার মোছা. ফাতেমা বেগম(৬৫)।

স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকে। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এদিকে অটোরিকশাচালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

Update Time : ১০:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫