Dhaka ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিলো এপেক্স বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার: এপেক্স ক্লাবস অব বাংলাদেশ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর- ১৪৩২ কে বরণ করে নিয়েছে । গত সোমবার (১৪ এপ্রিল) এশিয়ার সবচেয়ে সুন্দর শহর ক্লিন সিটি ও গ্রিন সিটি রাজশাহীতে এপেক্স বাংলাদেশের জেলা-৯ এর সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।সকাল ৮টা থেকে শুরু হয় বিভিন্ন আয়োজন, এই আয়োজনে ছিল, র‍্যালি, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোমুগ্ধকর গানের আয়োজন।প্রতিযোগিতা শেষে সকল বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।মনমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত এপেক্সিয়ানদের আপ্যায়ন করা হয় পান্তা-ইলিশসহ রকমারি বাঙালিয়ানা ভর্তা দিয়ে। এ ছাড়া দই, মিস্টি আর মুড়ি মুড়কিও।

এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে জাতীয় সভাপতি এপে. এম সায়েম টিপু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সহসভাপতি এপে. আবু নাঈম মো. মাকসুদুর রহমান, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, এপেক্সিয়ান মো. আনিসুজ্জামান শাতিল, অতীত জাতীয় সভাপতি এপে. মো. আব্দুল মতিন শিকদার, ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর (এনএডি) এপে. মো. রফিকুল ইসলাম, জেলা গভর্ণর-২ এপে. মো. রাবিব হাসান, জেলা গভর্ণর-৯ এপে. মো. মাসুদ রানা প্রমুখ।

একই দিন জেলা-৯ এর দুইটি ক্লাবের বার্ষিক পালাবদল অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্লাবগুলো হলো এপেক্স ক্লাব অব রাজশাহী এবং এপেক্স ক্লাব অব বরেন্দ্র।

বর্ষবরণ ও পালাবদল অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা-৯ এর সাবেক গভর্নর এপে. মো. ফারুক হোসেন, এপেক্স ক্লাব অব নরসিংদীর লাইফ মেম্বার এপে. মোস্তাক আহমেদ ভুঁইয়া, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সাবেক সভাপতি এপে. মো. ফারুক হোসেনসহ সারা দেশ থেকে প্রায় অর্ধশতাধিক এপেক্সিয়ান।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিলো এপেক্স বাংলাদেশ

Update Time : ১১:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫