Dhaka ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

বগুড়া প্রতিনিধি : র‍্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেল করার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে র‍্যাব।

গতকাল শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাসা থেকে দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, তিনটি সিমকার্ড, ৩২ ও ২ জিবির দুটি মেমোরি কার্ড, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি এসএসডি কার্ড, একটি রামদা, চারটি হাতলযুক্ত চাকু, একটি চাপাতি, একটি ছোরা এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন সাগর। পরে তাঁদের বিশ্বাস অর্জন করে ঘনিষ্ঠতা তৈরি এবং ভিডিও ধারণ করতেন। এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক স্থাপনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ০৫:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫