Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পুঠিয়ায় অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে পচাত্তর হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গাড়াগাছী এলাকায় অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধে অভিযান চালিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে খননযন্ত্র চালককে আটক করে পচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ইউনিয়নের মংগলপাড়া বিলে বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছেন, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে খননযন্ত্র চালককে আটক করা হয়েছে। এ সময় খননকাজে ব্যবহৃত দুইটি ব্যাটারি জব্দ করা হয়েছে। এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় তাকে পচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, অনুমতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের কার্যক্রমের ফলে কৃষিজমির ক্ষতি হয় ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় খননযন্ত্র চালককে ৭৫ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও দুইটি ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৯ মাসে এ উপজেলায় মোট ১৭টি মামলা করা হয়েছে। এছাড়াও জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা ও ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পুঠিয়ায় অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে পচাত্তর হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫