Dhaka ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন জামায়াত কর্মীর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের বহরম ঢবের স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাাময়াতের আমির মাওলানা আবু জার গিফারী।

নিহতরা হলেন- সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) ও জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।

এদিকে তাদের মৃত্যুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারী এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম জানান, এমন দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। কারোরই কাম্য নয়। নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

জানাজায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. কেরামত আলী, জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, রাণিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাফেজ রহমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাত ১২টার দিকে দুই বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন। এই সময় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হন এবং অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী আহত হন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন

Update Time : ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫