Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ ৭ এপ্রিল ২০২৫, সোমবার, বিকাল ০৫-০০ টায় গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সাহেব বাজার বড় মসজিদ হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম সরোয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট, সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডাঃ হাসানুজ্জামান, সালাউদ্দিন আহমদ, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে ড. কেরামত আলী বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইতিহাসের নিকৃষ্টভাবে একের পর এক হামলা চালিয়ে নারী শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় এই নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা।

তিনি বলেন, সেখানে নিরাপরাধ নিষ্পাপ শিশুদের উপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবধিকারের লঙ্ঘন। আমরা দেখছি, মানবতার ধোঁয়া উড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ মৃতপ্রায়। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই। বিশ্ব মুসলিম নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও বর্বরতা বন্ধ এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে অবিলম্বে ইসরাইল অভিমুখে মার্চ করুন এবং অবৈধ ইসরাইলকে গুঁড়িয়ে দিন। অন্যথায় আপনাদের এই নিষ্ক্রিয়তা, অলসতা একদিন আপনাদের ঘাড়েও চেপে বসবে।

তিনি ইহুদীবাদীদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে দেশবাসী ও নতুন প্রজন্মকে ইসরায়েলি পন্য সহ যে সকল রাষ্ট্র তাদের মদদ দিচ্ছে তাদের পন্য বয়কট করার উদাত্ত আহ্বান জানান। তিনি দখলদার ইসরাইলী বাহিনীকে অস্ত্র সহ যেকোন ধরনের সহযোগিতা বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

Update Time : ০৯:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫