Dhaka ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সংস্কার চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন: নজরুল ইসলাম খান

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনাদের কৌশল আমরা বুঝি আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন- তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন।

রোববার (৬ এপ্রিল) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা, শহর ও পৌর বিএনপির উদ্যোগে গোপালপুর-ভূঞাপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী সদ্য কারামুক্ত আব্দুস সালাম পিন্টুর বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘গত বছরের ১৭ আগস্ট সালাম পিন্টুকে ফাঁসি দিয়ে ২১ আগস্ট তারা উৎসব করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমত থাকার কারণে তারা দিতে পারিনি। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করাতে যাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না।’

এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, ‘উনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারা বরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামী ও গোলাম আযমকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলোয়ার হোসেন সাইদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল। কিন্তু পারেনি। শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতিদ্রুত নির্বাচন দিন।’

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খ. জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, এডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

সংস্কার চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন: নজরুল ইসলাম খান

Update Time : ১০:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫